প্রকাশের সময়: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ । ৭:৫৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলবের ধলাইতলীতে মসজিদ-মাদ্রাসার প্রতিষ্ঠাতাগণের স্বরণে নানা আয়োজন

মাসুদ হোসেন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের ধলাইতলীতে বাইতুল আকসা জামে মসজিদ ও মাদ্রাসার প্রতিষ্ঠাতাগণের স্বরণে অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল এবং অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পশ্চিম ধলাইতলী উক্ত মসজিদে দোয়া মোনাজাত শেষে ৫ শতাধিক মানুষের জন্য ইফতার আয়োজন করা হয়। ইসলামের সাম্য এবং ভ্রাতৃত্বের যে সৌন্দর্য্য তা প্রস্ফুটিত হয় এ ইফতার মাহফিলে।
সামাজিক সংগঠন টেক কেয়ার ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে এদিন দুপুরে উক্ত মসজিদ মাদ্রাসার উদ্যোগে এলাকার প্রায় ৬৫ জন অসহায় পরিবারকে ইফতার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়।
মসজিদ কমিটির মোতোয়ালি মোহাম্মদ আলী মিয়া, সভাপতি মোঃ বারাকাত আলী, সাধারণ সম্পাদক শরাফত আলী, কোষাধ্যক্ষ মোস্তফা কামাল ও সহ কোষাধ্যক্ষ কাউসার আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা আব্দুর রফ ফারুকী ও তাঁর সহধর্মিণী মরহুম আমেনা ফারুকীর স্বরণে উক্ত দোয়ার আয়োজন সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন টেক কেয়ার ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক কাউসার আহমেদ ও সদস্য নজরুল ইসলাম বকাউল, মনির হোসেন বকাউল সহ এলাকার বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ।
জানা যায়, গত বছর মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আব্দুর রফ ফারুকী মৃত্যুকালে চার ছেলে ও চার কন্যা সন্তান রেখে যান। সন্তানদের পক্ষ থেকে বাবা মায়ের রুহের মাগফেরাত কামনায় এমন আয়োজনকে স্বাগত জানান এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা হোসাইন আহমেদ নোমানী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন