প্রকাশের সময়: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ । ৮:০০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংগঠনের ইফতার সামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি

চাঁদপুরের মতলব উত্তরে সুলতানাবাদ ইউনিয়নে রোজাদার অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংগঠন। শুক্রবার সংগঠনের উদ্যোগে স্থানীয় প্রায় অর্ধশত পরিবারের মধ্যে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল তেল, ডাল, ছোলা, মুড়ি, আলু, খেজুর, পিয়াজ, চিনি ও বেসন।
অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা রাজিব প্রধান। তিনি বলেন, “মানবতার পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এ সময় আরও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রিজোয়ান আহমেদ সরকার ও নুর আলম বেপারী, সভাপতি মোঃ বাবলু সরকার এবং সাধারণ সম্পাদক মোঃ শরিফ হোসেন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহজালাল বেপারী।

ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত সদস্য পারভেজ আলম ও মোঃ সজিব হোসেন। এছাড়া গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ হোসেন বাঘ, মান্নান সরকার, হানিফ বেপারী, মুক্তিযোদ্ধা লতিফ প্রধান, বোরহান প্রধান, মোশারফ বাঘ, শুক্কুর আলী প্রধান, গিয়াস উদ্দিন বাঘ, আফিল বাঘ ও জাকির হোসেন প্রধানসহ আরও অনেকে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক সাব্বির মুন্সি, সাংগঠনিক সম্পাদক জিসান মিয়া, কার্যনির্বাহী সদস্য মোঃ রাব্বি মিয়া, শিবলু মিয়া, বশির হোসেন, বাবু-১, হৃদয় প্রধান, সবুজ বাঘ, সুফি আহমেদ, ইমরান হোসেন, আহম্মদ প্রধান, রোমান-১ এবং সংগঠনের প্রধান উদ্যোক্তা আল আমিন বাঘ।

আয়োজকরা জানান, রোজাদার অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফুটাতেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন