প্রকাশের সময়: বুধবার, ৪ মার্চ, ২০২৬ । ১:২৫ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১

আবু সাঈদ, কচুয়া

চাঁদপুরের কচুয়া উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে একজনকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) রাতে উপজেলার মেঘদাইর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন–এর নির্দেশনায় অভিযানটি পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হক। তাঁর সঙ্গে ছিলেন এসআই (নিরস্ত্র) আবু তাহের মোল্লাসহ সঙ্গীয় ফোর্স।

অভিযানে মেঘদাইর এলাকার বাসিন্দা মো. ইব্রাহিম (পিতা: আবু বক্কর) নামে এক ব্যক্তিকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজা প্রদান করেন।

পরবর্তীতে দণ্ডপ্রাপ্ত আসামিকে যথাযথ পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে থানা সূত্র।

ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, এলাকায় মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। অপরাধ দমনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক নিয়ন্ত্রণে আনা হবে বলে তিনি জানান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন