প্রকাশের সময়: বুধবার, ৪ মার্চ, ২০২৬ । ৬:৫৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে পুকুর পাড়ে আমড়া গাছে ঝুলছিল বৃদ্ধের মরদেহ

রাফিউ হাসান হামজা
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় মো. মকবুল হোসেন (৭০) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার দিবাগত রাতে (০৪ মার্চ) উপজেলার বড়ুয়া (বেপারী বাড়ী) এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন ওই এলাকার মৃত আব্দুল গফুরের পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, রাতে পরিবারের সদস্যদের সাথে সাহরি খেয়ে স্বাভাবিকভাবেই ঘুমাতে যান মকবুল হোসেন। প্রতিদিনের মতো সাহরির সময় পরিবারের সবাইকে জাগিয়ে দেওয়ার রুটিন ছিল তার। কিন্তু আজ বুধবার ভোরে দেখা যায়, তিনি ঘরে নেই।
পরে পরিবারের সদস্যরা তাকে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। ভোর সাড়ে ৫ টার দিকে নিহতের পুত্রবধূ বাড়ির পাশের পুকুরে অযু করতে গেলে পুকুর পাড়ে আমড়া গাছের ডালে রশির সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় শ্বশুর মকবুল হোসেনের ঝুলন্ত লাশ দেখতে পান। সঙ্গে সঙ্গে চিৎকার দিলে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে লাশ দেখতে পান।
পরে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানকে বিষয়টি জানানো হলে তিনি শাহরাস্তি থানা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে যায়।
নিহতের ছেলে মো. লিটন (৪৫) জানান, তার পিতা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। পারিবারিক কলহ বা অন্য কোনো কারণে তিনি এ চরম পদক্ষেপ নিয়েছেন কিনা, তা নিশ্চিত করে বলা যায়নি।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন