ক্লিন চাঁদপুর মতলব শাখার দশ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে প্রধান উপদেষ্টা মো. সেলিম সরকার, আহবায়ক ফয়সাল খান, সদস্য সচিব মঈন গাজী,সদস্য-তামজিদ আহমেদ, আহমেদ মুসা,মাজহারুল ইসলাম ইয়ামিন, সোহাগ, মো. নবীর, আহমেদ রিহান, গোলাম রাব্বি, ত্বোহা কামাল।
কমিটির সদস্য সচিব মঈন গাজী বলেন,ক্লিন চাঁদপুর মতলব শাখার দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের ও দায়িত্বপূর্ণ একটি মুহূর্ত। প্রিয় মতলবের প্রতিটি রাস্তা, নদী ও জনপদকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখার অঙ্গীকার করছি। আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় আমরা একসাথে গড়ে তুলবো একটি স্বপ্নের, সবুজ ও সচেতন মতলব।
আহবায়ক ফয়সাল খান বলেন, মতলবকে আলোকিত মতলব হিসেবে গঠন করবো। আমরা চাই মতলব বাসীকে একটি সুন্দর মতলব উপহার দিতে। যে মতলবে থাকবে না কোন ময়লা, হবে না কোন পরিবেশ দূষণ। এই সংগঠন শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতে সীমাবদ্ধ থাকবে না। এই সংগঠন দ্বারা অসহায় গরীব দোস্ত মানুষদের সাহায্য সহযোগিতা করা হবে। যারা সমাজের নিম্ন শ্রেণির মানুষ আছে ইনশাল্লাহ আমরা তাদের পাশে থাকব। যারা টাকার অভাবে তাদের ছেলেমেয়েকে পড়াশোনা করাতে পারছে না আমরা সেই সমস্ত ছেলে মেয়েদের দায়িত্ব নিব ইনশাল্লাহ। সমাজের পিছিয়ে পড়া মানুষরা সব সময় আমাদের কাছে পাবে।সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।

মোজাম্মেল প্রধান হাসিব