প্রকাশের সময়: শনিবার, ৭ মার্চ, ২০২৬ । ১১:৫০ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর ‘ল’ কলেজে এলএল.বি-২০২৩-২০২৪ সেশনের শিক্ষার্থীদের ইফতার

নিজস্ব প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুর ল কলেজের এলএল.বি ২০২৩–২০২৪ সেশন (শেষ বর্ষে)’র শিক্ষার্থীদের উদ্যোগে সম্মিলিত ইফতার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) শহরের রেড চিলি চায়নিজ রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে উক্ত সেশনের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় শিক্ষার্থীরা দীর্ঘদিন পর একত্রিত হয়ে স্মৃতিচারণ করেন এবং আসন্ন ফাইনাল পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে নিজেদের প্রস্তুতি ও পারস্পরিক সহযোগিতা বিষয়ে মতবিনিময় করেন।
আয়োজকরা জানান, রমজান সংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এ ধরনের আয়োজন সহপাঠীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।  তারা আরও জানান, চাঁদপুর ল কলেজের এই ব্যাচটি প্রতি বছরই ইফতার মাহফিল, শিক্ষা সফরসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করে আসছে।
অনুষ্ঠানের শুরুতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে লাকি কুপন ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে ব্যাচের এডমিন প্যানেলের সদস্যরা উপহার সামগ্রী বিতরণ করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন