প্রকাশের সময়: শনিবার, ৭ মার্চ, ২০২৬ । ১০:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বদর দিবসে চাঁদপুর মইনিয়া-সাইফিয়া খানকা শরীফে মিলাদ ও দোয়া ইফতার মাহফিল

নিজস্ব প্রতিনিধি

মাইজভান্ডার দরবার শরীফের আওলাদে রাসুল হযরত শাহ সুফি সৈয়দ মঈনুদ্দিন আহমেদ আল হাসানী আল-হুসাইনি ও বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান হযরত শাহ সুফি ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল হাসানী ওয়াল হুসাইনি আল মাইজভান্ডারী ও খলিফা মরহুম আব্দুল হালিম মুন্সির এর স্মরণে পবিত্র বদর দিবস উপলক্ষে মিলাদও দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৭ মার্চ শনিবার প্রতি বছরের ন্যায় এবারও ১৭ রমহান ঢালীর ঘাট আনজু মানে রহমানিয়া মইনীয়া-সাইফিয়া খানকা শরীফে এই মিলাদ ও দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান মহেমান হিসাবে ওয়াজ করেন বাংলাদেশ সুপ্রিম পাটির চাঁদপুর জেলার সভাপতি মাওলানা রুহল আমিন তিনি বলেন আজ মহান একটি দিন অনেকেই জানেনা পবিত্র বদর দিবস এ দিনে আমাদের মুরশিদ কেবলা বাবা মইনুদ্দিন এই ওফাত গ্রহন করেন। আর ইসলামের ইতিহাসে বদর যুদ্ধের গুরুত্ব ও তাৎপর্য সীমাহীন।

১৭ রমজানের এ প্রেক্ষাপট ইসলামে বিশেষভাবে সংরক্ষিত। এ দিনে সাহাবিকে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নেতৃত্বে তৎকালীন সময়ে মক্কার কাফের-মুশরিকদের সঙ্গে বদর প্রান্তরে সংঘটিত হয়েছিল রক্তক্ষয়ী বদর যুদ্ধ। মুসলমানদের মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এ যুদ্ধে মুসলমানের ঐতিহাসিক বিজয় দান করেছিলেন।

আজ ইরানে মুসলমাদের সাথে ইহুদিদের যুদ্ধো চলছে ইনশাল্লাহ আমাদের মুসলমানের বিজয় হবে। তিনি আরো বলেন চাঁদপুর ঢালিরঘাট এই খানকা শরীফ বাবা মইনুদ্দিন ও বাবা সাইফুদ্দিন আহমেদ এখানে অবস্থান করেছেন আমাদের মাঝ থেকে মরহুম আব্দুল হালিম মুন্সী সহ যারা চলে গেছেন সকলের রুহ আত্মার শান্তি কামনা করি। মিলাদ কায়েম করান খলিফা মাওলানা মোঃ কবির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন মইনীয়া ভক্ত ও দৈনিক চাঁদপুর সময় পত্রিকার প্রকাশক মোঃ এরশাদ খান, ঢালীর ঘাট মুসজিদের ইমাম মাওলানা বিল্লাল হোসেন, ও বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসেম গাজী,ডাক্তার মোহাম্মদ জিন্নাহ আলী, খানকা কমিটির উপদেষ্টা মোহাম্মদ নুরুল ইসলাম বেপারী সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজ ঢালী, খানকার সাধারন সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন পাটোয়ারী, সহকারি আইজীবী মুহাম্মদ বিল্লাল হোসেন, যুব ফোরাম নেতা মোহাম্মদ আলী ,মঈনিয়া যুব ফোরাম খানকার সভাপতি মোহাম্মদ আলী,ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াদ হোসেন, ও কাউসার আহমেদ, সাইফিয়া ভক্ত মো: ইসমাইল হোসেন চাঁদপুর প্রথমিক বিদ্যালয় এর দপ্তরী সমিতির সভাপতি মোঃ জাকির বেপারী, খানকার খাদেম আব্দুল ছাত্তর গাজী,সহমইনিয়া ও সাফিয়া ও বিভিন্ন তরিকতের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মিলাদ ও দোয়া মাহফিল শেষে সবার মাঝে ইতার বিতরণ করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন