জগতপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল হকের পিতা মরহুম আমিনুল হক ( কালু মাষ্টার ) রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জগতপুর বাজারে শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে’ অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সমাজ সেবক, এবং মরহুমের আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেন।
ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপি সভাপতি মাসুদ এলাহি সুভাষ, আশরাফপুর ইউনিয়ন বিএনপি সভাপতি হোসেন ইমাম মুন্সী, বিশিষ্ট সমাজ সেবক আতিকুল হক বাচ্চু।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো :- আমিনুল ইসলাম।
মোনাজাতে সিরাজুল হকের প্রয়াত পিতা বিদেহী আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদাউস কামনা করা হয়। একই সাথে দেশ ও জাতির কল্যাণ এবং উপস্থিত সকলের দীর্ঘায়ু ও সমৃদ্ধি চেয়ে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
মোনাজাত শেষে উপস্থিত সকলে মিলে ইফতারে অংশ নেন।
অনুষ্ঠানের আয়োজক সিরাজুল হক বলেন আমি আগামীতে ১২ নং আশরাফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং ওয়ার্ড জগতপুর এর ইউপি সদস্য হিসাবে নির্বাচন করার জন্য সকালের দোয়া ও সমর্থন কামনা করছি।
অনুষ্ঠানে আসার জন্য সকলকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আবু সাঈদ, কচুয়া