প্রকাশের সময়: বুধবার, ১১ মার্চ, ২০২৬ । ৯:৫২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মানুষের কল্যাণে কাজ করাই রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত : মোশাররফ হোসাইন

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন বলেছেন, চাঁদপুর পৌরসভার মধ্যে ১২ নং ওয়ার্ড দক্ষিণ চরগুনরাজদী এলাকাটি খুবই অবহেলিত জনপদ। এখানে এসে এলাকার বাস্তব অবস্থা দেখে বিস্মিত হয়েছি। এই এলাকার পরিস্থিতি চোখে না দেখলে আমি বিশ্বাস করতে পারতাম না। দীর্ঘদিন ধরে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত এই জনপদের মানুষেরা জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি।

১১ মার্চ বুধবার বিকেলে চাঁদপুর পৌরসভার ১২ নং ওয়ার্ড দক্ষিণ চরগুনরাজদী তহশিলদার বাড়িতে আয়োজিত ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

চাঁদপুর সরকারি কলেজের সাবেক জিএস মোশাররফ হোসাইন আরও বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত। মহান আল্লাহ পাক যদি আমাকে কখনো সুযোগ দেন, তাহলে এই এলাকার অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা ও মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার চেষ্টা করব। এলাকার সাধারণ মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে ভূমিকা রাখতে চাই।

এ সময় তিনি পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সবাইকে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ চর্চার আহ্বান জানান। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ কামনায় সবাইকে দোয়া করার অনুরোধ জানান।

ইফতার মাহফিল শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা রফিক উল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন তহশিলদার বাড়ির মুরব্বি আজিজ তহসিলদার, আব্দুল মালেক তহশিলদার, মজিব তহশিলদার, দেলোয়ার তহশিলদার, কবির তহশিলদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন