প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ । ৮:৫৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় মসজিদের খতিব মাওলানা আব্দুর রবের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

আবু সাঈদ, কচুয়া
​কচুয়া উপজেলার লুন্তি মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব, প্রখ্যাত আলেমে দ্বীন মরহুম মাওলানা আলহাজ্ব আব্দুর রব আল কাদরীর পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
লুন্তী গ্রাম বাসী ও কচুয়া প্রবাসী কল্যাণ পরিষদ এর পক্ষ থেকে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
​মরহুম মাওলানা আব্দুর রব আল কাদরী দীর্ঘ ২০ বছর যাবৎ লুন্তি মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে খতিবের দায়িত্ব পালন করেছেন।  তার মৃত্যুতে এলাকায় যে শোকের ছায়া নেমে এসেছিল, তা কাটিয়ে উঠতে এবং তার পরিবারের পাশে দাঁড়াতে লুন্তী গ্রাম বাসী ও প্রবাসীদের এই সংগঠনটি এগিয়ে আসে।
প্রবাসী কল্যাণ পরিষদ  সাধারণ সম্পাদক ​সোহেল সদাগর বলেন,  মাওলানা আব্দুর রব আল কাদরী ছিলেন একজন পরহেজগার ও দ্বীনদার মানুষ। দীর্ঘ দুই দশক তিনি এই মসজিদের মুসল্লিদের দ্বীনি শিক্ষা ও সঠিক পথ প্রদর্শন করেছেন। তার অবদানকে স্মরণীয় করে রাখতে এবং তার পরিবারের এই কঠিন সময়ে সহায়তার হাত বাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
​সহযোগিতা প্রদানকালে কচুয়া প্রেসক্লাব  সভাপতি সাংবাদিক আতাউল করিম করিম সহ সংগঠনের স্থানীয় প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মরহুমের কবর জিয়ারত ও মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। ‘লুন্তী গ্রাম ও প্রবাসী কল্যাণ
 পরিষদ’-এর এমন মহতী উদ্যোগকে স্থানীয় এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন