শাহরাস্তি প্রেসক্লাবের আয়োজনে বার্ষিক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) ২১ রমজান পৌরসভাধীন রিভারভিউ কফি পার্ক রেস্টুরেন্টে এ ইফতার, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান ভুইঁয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) নাজিয়া হোসেন।
তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ প্রকাশের ক্ষেত্রে আমার কর্মকাণ্ড নিয়ে সমালোচনা হলেও তাতে আমার কোনো আপত্তি নেই। কারণ গঠনমূলক সমালোচনা প্রশাসনকে আরও দায়িত্বশীল হতে সহায়তা করে। আমি শাহরাস্তিতে যোগদানের পর থেকেই সাংবাদিকরা বিভিন্ন বিষয়ে আন্তরিক সহযোগিতা করে আসছেন। তাদের এই সহযোগিতার ফলে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা অনেক সহজ হয়ে উঠেছে।
শাহরাস্তি প্রেসক্লাব আজ যে সুন্দর, সুশৃঙ্খল ও আন্তরিক পরিবেশে ইফতার ও দোয়ার আয়োজন করেছে তা সত্যিই প্রশংসনীয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান।এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আক্তার হোসেন পাটোয়ারী, সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা কামাল, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম পাটোয়ারী, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলী,সাবেক বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান পাটোয়ারী,উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, সাবেক সভাপতি সাইফুল করিম মিনার, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জাকিরুল ইসলাম খান জুনু, পৌর যুবদল আহ্বায়ক জাকির হোসেন নয়ন, সদস্য সচিব আলী আজগর মোল্লা, আদনান নোমান, ইউপি চেয়ারম্যান জোবায়দুল কবির বাহাদুর,বিএনপি নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ছাত্রদলের সাবেক সভাপতি জুবায়ের আল নাহিয়ান রাজু, ছাত্রদলের সাধারণ সম্পাদক আজগর হোসেন।উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. আবুল বাসার পাটোয়ারী, কার্যকরী সদস্য মাহবুব হাসান সুমন, শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কার্যকরী সদস্য ও সাবেক সভাপতি মো. আবুল কালাম, কার্যকরী সদস্য, মুক্তিযোদ্ধা ও প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী হুমায়ুন কবির, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদ রানা এবং সহ-সম্পাদক মো. রুহুল আমিন তরুণ।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান বাবলু, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান শান্ত, দপ্তর সম্পাদক মো. নুরে আলম, প্রচার সম্পাদক ইমতিয়াজ সিদ্দিকী তোহা, সদস্য রাফিউ হাসান হামজা, মো. শাহ আলম, ফরিদ পাটোয়ারী, গিয়াস উদ্দিন, শামীম আহমেদ ও সাখাওয়াত হোসেন হৃদয়সহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।
ইফতার ও দোয়া অনুষ্ঠানে অসুস্থ সাংবাদিক, প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান।

নিজস্ব প্রতিনিধি