প্রকাশের সময়: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ । ৯:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা’

সাইদ হোসেন অপু চৌধুরী
মানবতার কল্যাণে কাজ করে যাওয়া স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা’ দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে।
শুক্রবার (১৩ মার্চ) সংগঠনের উদ্যোগে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের বাজারসামগ্রী বিতরণ করা হয়।
প্রতি প্যাকেটে ছিল ১ কেজি চিনিগুঁড়া চাল, ৫০০ গ্রাম মসুর ডাল, ৫০০ গ্রাম চিনি, ৫০০ গ্রাম তেল, এক প্যাকেট সেমাই, দুই প্যাকেট গুঁড়াদুধ, কিশমিশ এবং একটি করে সাবান।
এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাগর বিশ্বাস বলেন, “প্রথমেই মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাই। তাঁর ইচ্ছাতেই সমাজের বুকে ‘আলোর দিশা’ প্রতিষ্ঠিত হয়েছে। পাশাপাশি সংগঠনের প্রবাসী সদস্য ও সকল স্বেচ্ছাসেবীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাদের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতায় আমরা মানবতার সেবায় কাজ করে যেতে পারছি। ভবিষ্যতেও আলোর দিশা সারা বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চায়।”
তিনি আরও বলেন, “আমাদের সংগঠনের রক্তযোদ্ধারা দিন-রাত কাজ করে যাচ্ছেন যেন রক্তের অভাবে কোনো প্রাণ ঝরে না যায়। সমাজের মহৎ হৃদয়ের মানুষদের প্রতি আহ্বান—আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আলোর দিশা পরিবারের পাশে থাকুন।”
সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মিথুন বলেন, “আলোর দিশা শুরু থেকেই সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছে। এমন একটি মানবিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি গর্ববোধ করি। সকলের সহযোগিতায় আলোর দিশা আরও শক্তিশালী হয়ে সমাজের অসহায় মানুষের জন্য কাজ করে যাবে বলে আমরা আশা করি।”
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের দপ্তর সম্পাদক মো. রাসেল, প্রচার সম্পাদক চন্দন কুমার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অয়ন কুমার ব্রহ্ম, বিশিষ্ট সমাজসেবক সোহেল আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য, ২০১৮ সালে প্রতিষ্ঠিত ‘আলোর দিশা’ সংগঠনটি রক্তদান কর্মসূচি, দরিদ্রদের মাঝে অর্থ, খাদ্য ও বস্ত্র বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা এবং অসহায় পরিবারের কন্যার বিয়েতে আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনের তরুণ স্বেচ্ছাসেবীরা নিয়মিতভাবে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক উদ্যোগ বাস্তবায়ন করে থাকেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন