কচুয়ায় অসহায় ও শারীরিক প্রতিবন্ধীদের চলাচলের পথ সুগম করতে কচুয়া সমাজসেবা কার্যালয় ও রোগী কল্যাণ সমিতির উদ্যোগে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে শুক্রবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের হাতে এই হুইলচেয়ার তুলে দেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
হুইলচেয়ার বিতরণকালে মন্ত্রী বলেন, প্রতিবন্ধীরা আমাদের সমাজের বোঝা নয়, বরং সঠিক সুযোগ ও সহযোগিতা পেলে তারাও দেশের সম্পদে পরিণত হতে পারে। বর্তমান সরকার এবং বিভিন্ন সামাজিক সংগঠন তাদের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে। তিনি কচুয়া সমাজসেবা অফিস ও রোগী কল্যাণ সমিতির এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
হুইলচেয়ার পেয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহমুদুল হাসান রাসেল, সহকারী কমিশনার (ভূমি) আবু নাছির, কেন্দ্রীয় বিএনপির মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবী, কচুয়া উপজেলা বিএনপি সভাপতি খাইরুল আলম স্বপন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: নাহিদ ইসলাম, চাঁদপুর জেলার প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দীসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ,রোগী কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ।
এসময় কচুয়ার নিবন্ধিত বেসরকারি এতিমখানা সমূহে ২০২৫-২৬ অর্থবছরে ১ম কিস্তির ক্যাপিটেশন গ্রান্টের প্রায় ৪০ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয় এবং উপজেলা সমাজকল্যাণ কমিটি ও রোগী কল্যান সমিতির যৌথ উদ্যোগে অসহায়, দরিদ্র রোগীদের মাঝে ৫০ হাজার টাকার আর্থিক সাহায্যের চেক বিতরণ করা হয়।

আবু সাঈদ, কচুয়া