প্রকাশের সময়: শনিবার, ১৪ মার্চ, ২০২৬ । ১০:৫৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আলোর দিশারী সামাজিক যুব সংগঠন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল

আবু সাঈদ, কচুয়া
​কচুয়ায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আলোর দিশারী  সামাজিক যুব সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  শনিবার  জগতপুর সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​সংগঠনের সদস্য বৃন্দ  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সংগঠনের প্রধান  উপদেষ্টা মাসুদ এলাহী সুবাস, আশরাফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সংগঠনের উপদেষ্টা হোসেন ইমাম মুন্সী।
সংগঠনের উপদেষ্টা শামীম কায়সার, জসিম উদ্দিন ও ৪নং ওয়ার্ড ইউপি সদস্য ফারুক আহমেদ।
এসময় উপস্থিত সকলের কল্যাণ, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
​সংগঠনের সভাপতি রোকনুজ্জামান মিলন জানান, প্রতি বছরের ন্যায় এবারও আর্তমানবতার সেবা এবং ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
আগামীতেও তাদের এ ধরনের ইতিবাচক কার্যক্রম অব্যাহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন