প্রকাশের সময়: রবিবার, ১৫ মার্চ, ২০২৬ । ১১:০৮ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

কচুয়ায় সিএনজি চালকদের মাঝে শ্রমিকদলনেতা রুবেলের ইফতার সামগ্রী বিতরণ

মোঃ রাছেল, কচুয়া

কচুয়া উপজেলা শ্রমিক দল নেতার উদ্যোগে সিএনজি চালকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে কচুয়া বিশ্বরোড সিএনজি স্ট্যান্ডে শতাধিক সিএনজি চালকের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন,  উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও কচুয়া সাচার সিএনজি  স্ট্যান্ডের সভাপতি মোঃ রুবেল প্রধান ।

তিনি বলেন,  অন্য সময়ের ন্যায় ঈদে গড়মুখো  মানুষের সেবা দিতে আমরা সিএনজি চালকগণ কর্তব্য নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে সবাইকে নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছে দিতে কাজ করছি। আমরা আমাদর শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের  নির্দেশে কচুয়ার কোন সড়কে চাঁদাবাজি  হতে দিবো না।

এসময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল চৌধুরী, লাইনম্যান মোস্তফা কামাল, রবিউল ইসলাম, সিএনজি স্ট্যান্ডের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনসহ ওই সড়কে চলাচলকারী সিএনজি চালকগণ উপস্থিত ছিলেন। ফয়সাল চৌধুরী বলেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি । তাই চালকদের প্রতি অনুরোধ সর্তকতার সাথে গাড়ি চালান এবং নিরাপদ থাকুন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন