প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ । ৩:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

১৭ বছর পর প্রাণ ফিরছে কচুয়া উপজেলা বিএনপি কার্যালয়ে

নিজস্ব প্রতিনিধি

​দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সংস্কার ও মেরামত কাজ শুরু হয়েছে কচুয়া উপজেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের। দীর্ঘদিন অবহেলিত ও অচল অবস্থায় থাকার পর দলীয় এই কার্যালয়টি পুনরায় চালুর উদ্যোগে স্থানীয় নেতাকর্মীদের মাঝে নতুন করে প্রাণচাঞ্চল্য ও সাংগঠনিক উদ্দীপনা ফিরে এসেছে।

​​দলীয় সূত্রে জানা গেছে, একসময় এই কার্যালয়টি ছিল কচুয়া উপজেলার রাজনৈতিক কর্মকাণ্ড, সভা-সমাবেশ ও আন্দোলন-সংগ্রামের মূল কেন্দ্রবিন্দু। রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতির কারণে দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে এটি বন্ধ ও অযত্নে পড়ে থাকায় এর কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। সম্প্রতি তৃণমূলের নেতাকর্মীদের জোরালো উদ্যোগে কার্যালয়টি সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

​নেতাকর্মীরা আবেগাপ্লুত কণ্ঠে জানান, এই কার্যালয়টি কেবল একটি দাপ্তরিক কক্ষ নয়, এটি অতীতের নানা ঘাত-প্রতিঘাত ও ত্যাগের স্মৃতিবিজড়িত একটি রাজনৈতিক প্রতীক। সংস্কারের খবর ছড়িয়ে পড়ায় পুরো উপজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

​​সংস্কার কাজ তদারকি ও সহযোগিতায় উপস্থিত ছিলেন, কচুয়া পৌরসভা বিএনপির সভাপতি বিল্লাল মজুমদার, সাধারণ সম্পাদক ​সেলিম পাটোয়ারী, কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ​ইসমাইল হোসেন আবেগ।

কচুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী আনোয়ার হোসেন ফরহাদ প্রমুখ।

​এছাড়াও যুবদল নেতা শরিফ, রফিক, মানিক ও সহ-সভাপতি সোহেল। উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরুল হোসেন, পৌর ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক মহিন খান, কচুয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ইমাম হাসান এবং বাজার কমিটির সভাপতি তরিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

​উপস্থিত নেতৃবৃন্দরা জানান, কার্যালয়টি পূর্ণাঙ্গভাবে চালু হলে কচুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। নিয়মিত দলীয় সভা ও রাজনৈতিক কর্মসূচি পরিচালনার মাধ্যমে স্থানীয় পর্যায়ে দলকে সুসংগঠিত করতে এই কার্যালয়টি এখন থেকে অতন্দ্র প্রহরী হিসেবে ভূমিকা রাখবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন