প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ । ১০:৪৯ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে পুলিশের অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী আটক

মোঃ মাসুদ রানা
শাহরাস্তি মডেল থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে দুই দিনে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে মোট ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ মার্চ রাত ৮টা ৫০ মিনিটে শাহরাস্তি পৌরসভার বাদিয়া এলাকার মেহের স্টেশন সংলগ্ন একটি পরিত্যক্ত টয়লেটের সামনে অভিযান চালায় থানা পুলিশের একটি চৌকস দল। অভিযানে মোঃ জাহেদ হোসেন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে ১২ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। সে উপজেলার পশ্চিম উপলতা এলাকার বাসিন্দা।
এছাড়া এর আগের দিন ১৫ মার্চ রাত ১১টা ১৫ মিনিটে টামটা উত্তর ইউনিয়নের ইছাপুরা দক্ষিণ এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এসময় মোঃ নাহিদ হোসেন ওরফে সাজিদ (২২) নামে এক যুবককে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বাড়ি সুরসই এলাকায়।
দুইটি অভিযানে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে পৃথক টিম অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান বলেন, মাদক নির্মূলে শাহরাস্তি থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। নিয়মিত অভিযানের মাধ্যমে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হচ্ছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন