মানবসেবা ও সামাজিক উন্নয়নের অঙ্গীকার নিয়ে ‘আলোর দিশারী সামাজিক যুব সংগঠন’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য অনুমোদিত এই কমিটি সম্প্রতি কচুয়ার জগতপুরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভায় ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে রোকনুজ্জামান মিলনকে সভাপতি এবং জাকির হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া রাজু হোসেন সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
সংগঠনের প্রধান উপদেষ্টা মাসুদ এলাহি সুভাষ, উপদেষ্টা রেজাউল মাওলা হেলাল মুন্সি ও হোসেন ইমাম মুন্সী যৌথভাবে এ কমিটির অনুমোদন দেন।
কমিটি ঘোষণার পর নবনির্বাচিত নেতারা জানান, এলাকার আর্তমানবতার সেবা, যুবসমাজের উন্নয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সংগঠনটি সক্রিয় ভূমিকা রাখবে। সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতাও কামনা করেন তাঁরা।
এদিকে উপদেষ্টামণ্ডলী আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সামাজিক কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আবু সাঈদ, কচুয়া