প্রকাশের সময়: বুধবার, ১৮ মার্চ, ২০২৬ । ৮:২৩ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

কচুয়ায় ব্রীজের রেলিং ভেঙ্গে ছিটকে পড়ে পুড়ে গেছে বাস

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের সাজিরপাড় এলাকায় ঢাকাগামী আল-আরাফাহ (ঢাকা মেট্রো-ব ১০-৭৬০৭) পরিবহনের একটি বাস ব্রীজের রেলিং ভেঙ্গে ছিটকে পার্শ্ববর্তী খালে পড়ে পুড়ে গেছে। তবে এতে কোন যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার ভোরে কচুয়া-সাচার-গৌরীপুর সড়কের সাজিরপাড় এলাকায় রফিকুল ইসলামের বাড়ীর সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম বলেন, সেহেরী খাওয়ার সময় বিকট শব্দের পর আগুন দেখতে পান। পরে দ্রুত আমরা গিয়ে আগুন নিয়ন্ত্রেণের চেষ্টা করি। সাচার পুলিশ ও ফায়ার সার্ভিস খবর দেয়া হয়। তবে চালক ও হেলফার ঘটনার পরপরই পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা বরিউল ইসলাম ও তরিকুল ইসলাম বলেন,বাসটি ভোর রাতে ঈদের যাত্রী আনতে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হয়। আল-আরাফাহ বাস বেপরোয়া গতিতে চলাচলের ফলে প্রতিনিয়ত সড়ক দূর্ঘটনা হচ্ছে।

কচুয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ ছিদ্দিকুর রহমান বলেন, বাসটি প্রায় ৭০ ভাগ পুড়ে গেছে। সড়ক থেকে ছিটকে পড়ে তৈলের ট্যাংকি বিস্ফোরণে আগুন ধরে যায় বলে প্রাথমিক ধারণা করছেন তিনি।

চালক বেপোরোয়া গতি অথবা ঘুমের জড়তা নিয়ে বাস চালিয়ে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের ধারনা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন