প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ । ৮:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

শাহরাস্তির নাওড়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল 

মোঃ মাসুদ রানা
পবিত্র মাহে রমজান উপলক্ষে শাহরাস্তি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নাওড়া গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মার্চ) বাদ আসর নামাজের পর আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, যা ইফতারের পূর্ব পর্যন্ত চলমান থাকে। পরবর্তীতে মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শাহরাস্তি পৌরসভার আসন্ন নির্বাচনে সম্ভাব্য চার মেয়র প্রার্থী উপস্থিত ছিলেন।
তারা হলেন—শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন পাটওয়ারী,পৌর বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইকবাল হোসেন,বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র মো. মোস্তফা কামাল, সাবেক  পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী ।
বক্তারা তাদের বক্তব্যে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডসহ সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক প্রবীণ নেতা মো. আবুল কালাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ বেলায়েত হোসেন সেলিম, সাবেক সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মনিরসহ আরও অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইমাম হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবদুল মান্নান, সফিউল্লা বাচ্চু, এনামুল গনি, সাবেক ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আবদুল মান্নান (বিএসসি), সাবেক ছাত্রদল নেতা জুবায়ের আল  নাহিয়ান রাজু, ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন এবং বিএনপি নেতা জানে আলম জানুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম হাফেজ নাইমুল ইসলাম সুজন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মসজিদের মোয়াজ্জেম আবুল খায়ের মোল্লা। অনুষ্ঠানে শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী, ১১ সদস্য বিশিষ্ট মসজিদ পরিচালনা কমিটির সদস্য এবং এলাকার বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মসজিদ কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনঞ্জুরুল ইসলাম স্বপন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন