শাহরাস্তি উপজেলায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, শাহরাস্তি উপজেলা কমান্ডের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র মাহে রমজানের ২৭তম দিনে (১৭ মার্চ) ২০২৬ উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের নিজস্ব কার্যালয়ের মিলনায়তনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন—শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন পাটোয়ারী, বিএনপি নেতা ও শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, পৌরসভা বিএনপির আহ্বায়ক আবুল কালাম, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল গনি, শাহরাস্তি পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হাসান বাবলু এবং বিএনপি নেতা এহসানুল হক হৃদয়, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার পাটোয়ারী।
এছাড়াও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, শাহরাস্তি উপজেলা অনুমোদিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কমিটির আহ্বায়ক আবু তৈয়ব মোঃ সেলিমের নেতৃত্বে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ শাহ আলম, হাছান মাহমুদ, মোঃ সাইফুল ইসলাম, মোঃ মাসুদ রানা, মোঃ আবুল হোসেন ও মোঃ রুহুল কুদ্দুস ভূঁইয়া। সদস্য সচিব হিসেবে রয়েছেন মোঃ সাইফুল ইসলাম মানিক এবং যুগ্ম সদস্য সচিব মোঃ সালাহ উদ্দিন।
সম্মানিত সদস্যদরা হলেন—মোঃ নূরে আলম, ওমর ফারুক পাটোয়ারী, মোঃ মিজানুর রহমান, মোঃ শরিফুল হাছান, মোঃ সহিদ কাঞ্চন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ জাহাঙ্গীর কবির, মোঃ সাহাদাত হোসেন ও মোঃ এবাদুল হক।
ইফতারের পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা দেশ ও জাতির কল্যাণে মুক্তিযোদ্ধা সন্তানদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়া সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা শেষে উপস্থিত অতিথি, সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যদের অংশগ্রহণে ইফতার সম্পন্ন হয়।

মোঃ মাসুদ রানা