প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ । ৯:৫৪ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

সানন্দকরায় আলোর পথিক যুব সংঘের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আবু সাঈদ, কচুয়া

চাঁদপুরের কচুয়া উপজেলার সানন্দকরা গ্রামে আলোর পথিক যুব সংঘের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সানন্দকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংগঠনের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা সমাজে নৈতিকতা, শিক্ষা বিস্তার ও মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. ইকবাল হোসেন বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। একটি আদর্শ সমাজ গঠনে শিক্ষা ও সচেতনতার বিকল্প নেই। তিনি সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন।

তিনি আরও বলেন, সংগঠনটি সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের স্বল্প অনুদানের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এসব অনুদান আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

সংগঠনের সেক্রেটারি জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষা সম্পাদক জামাল হোসেন, উপদেষ্টা ইব্রাহিম খলিল, মাস্টার জহিরুল ইসলাম, মাওলানা ফরিদুল ইসলাম ও মো. ফিরোজ আহম্মেদ। এ সময় আলোর দিশারী সামাজিক যুব সংগঠনের সভাপতি রোকনুজ্জামান মিলনও উপস্থিত ছিলেন।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে গ্রামের মৃত ব্যক্তিদের মাগফিরাত এবং প্রবাসে থাকা গ্রামবাসীর সুস্থতা ও নিরাপত্তা কামনা করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন