প্রকাশের সময়: বুধবার, ২৫ মার্চ, ২০২৬ । ৪:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের শাহরাস্তিতে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তারের সময় থানার পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে একটি মামলা হয়েছে। পরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার বসুপাড়া এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল (২৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সদস্য এবং কুমিল্লা ও চাঁদপুর জেলার বিভিন্ন থানায় দায়ের হওয়া সাতটি চুরি মামলাসহ শাহরাস্তি মডেল থানার একটি মামলার আসামি। সব মিলিয়ে তাঁর বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে।

ফয়সাল শাহরাস্তি উপজেলার বসুপাড়া (মজুমদার বাড়ী) এলাকার খোরশেদ আলম ও পেয়ারা বেগমের ছেলে।

গ্রেপ্তারের সময় ফয়সাল ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জন মিলে পুলিশের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তারা আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং পুলিশের সরকারি দায়িত্ব পালনে বাধা দেয়।

এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পরে একই রাতেই পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত চারজন আসামিকে গ্রেপ্তার করে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শাহরাস্তি মডেল থানার কর্মকর্তারা জানান, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন