প্রকাশের সময়: বুধবার, ২৫ মার্চ, ২০২৬ । ৯:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মোঃ মাসুদ রানা

শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে ৭১ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ মার্চ ২০২৬) শাহরাস্তি মডেল থানার একটি চৌকস পুলিশ দল উপজেলার পৌর এলাকার ছিকুটিয়া বড় বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে কিশোর মজুমদার (৩০) নামে ওই যুবককে আটক করে। এ সময় তার হেফাজত থেকে ৭১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত কিশোর মজুমদার ছিকুটিয়া মহল্লার জয়দেব মজুমদারের ছেলে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, একই এলাকার তাজুল ইসলাম (৩৫) ও নিজ মেহের গ্রামের সুজন সর্দার (৩৫)-এর কাছ থেকে কম দামে ইয়াবা কিনে শাহরাস্তির বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রি করতো। এ দুই আসামি বর্তমানে পলাতক রয়েছে।

অভিযানটি পরিচালনা করেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই মো. আরিফ হোসাইন, এএসআই সাদ্দাম হোসেন ও এএসআই ফারুক আহাম্মদসহ পুলিশের একটি দল।

এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা (এফআইআর নং-২১) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন