কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক পবিত্র ঈদুল ফিতরের পরবর্তীতে কচুয়া উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ছাত্রদলের সকল নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা করেছেন কচুয়া উপজেলা ছাত্রদল।
ঈদের তৃতীয় দিনে পৌরসভা থেকে শুরু করে ১২টি ইউনিয়নে ছাত্রদলের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় পবিত্র ঈদুল ফিতর শুভেচ্ছা,কুশল বিনিময়, নেতাকর্মীদের খোঁজখবর এবং সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় সভা করেন। প্রতিটি ইউনিয়নের ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীরা সতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পাশাপাশি উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম মোঃ ওমর ফারুক মায়ার কবর জিয়ারত করেন এবং তাঁর বাড়িতে গিয়ে পরিবার ও ছেলে সন্তানের খোঁজখবর নেন উপজেলা ছাত্রদল।
ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভায় উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম রনি তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সম্রাট রইশ উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন সাক্কু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নুরুল ইসলাম সিকদার, সাধারণ সম্পাদক নায়ন লোকমান হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল কাহার আহমেদ মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ কাউসার হোসেন, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ কামরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের আইসিটি বিষয়ক সম্পাদক ইমরান শাহ,পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন প্রমুখ ।
এ সময় সকাল ইউনিয়ন ও পৌর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছাত্রদলের সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে উপজেলা ছাত্রদল ইউনিয়ন ছাত্রদলের উদ্দেশ্যে বলেন “বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্রদলকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। নেতাকর্মীদের সাহস নিয়ে এগিয়ে যেতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ছাত্রদলকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে।

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া