কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের দোঘর গ্রামে বিপুল পরিমাণ ইয়াবাসহ তুহিন (২৬) নামে এক যুবক আটক করেছে স্থানীয় জনতা। সেই ওই গ্রামের মেগা বাড়ির মোঃ বিল্লাল হোসেনের ছেলে।
শনিবার সন্ধ্যায় ওই গ্রামের ফসলি মাঠে তুহিনকে ভুট্টা ফসলি জমিতে দেখতে পায় স্থানীয়রা । তুহিন উপর সন্দেহে হলে তাৎক্ষণিক স্থানীয়রা তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেটে থেকে ৩০ পিচ ইয়াবা উদ্ধার করেন। পরে কচুয়া থানা পুলিশকে খবর দিলে, পুলিশ ইয়াবাসহ তাকে আটক করে নিয়ে যায়।
স্থানীয়রা জানান, “তুহিন এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা সহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছে। আজ তাকে হাতে-নাতে ধরতে পেরে সবাই স্বস্তি পেয়েছি। কিন্তু পুলিশের পক্ষ থেকে যদি নিয়মিত অভিযান চালানো হতো, তাহলে মাদক ব্যবসায়ীরা এতটা বেপরোয়া হতো না।
তারা আরো বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে তুহিন মাদক ব্যবসা করে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে।

নিজস্ব প্রতিনিধি