প্রকাশের সময়: রবিবার, ২৯ মার্চ, ২০২৬ । ৮:৫৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

চাঁদপুরের ইব্রাহিমপুরে অসহায় বৃদ্ধাকে জামায়াতে ইসলামীর ঘর উপহার

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলার ১১নং ইব্রাহিমপুর ইউনিয়নে এক অসহায় বৃদ্ধা মাকে নতুন ঘর উপহার প্রদান করেছে। দীর্ঘদিনের কষ্ট ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে এতে এক অসহায় মায়ের মুখে ফুটেছে স্বস্তির হাসি।

রবিবার (২৯ মার্চ) বিকেলে সদর উপজেলার ১১নং ইব্রাহিমপুর ইউনিয়নের চরফতেজংপুর ৬নং ওয়ার্ডে এই ঘর হস্তান্তর করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে সংসদ সদস্য প্রার্থী, জেলা জামায়াতের সেক্রেটারি ভাইস চেয়ারম্যান অ্যাড. শাহজাহান মিয়া। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা শুধু নির্বাচনের সময় নয়, সব সময়ই সাধারণ মানুষের পাশে থাকতে চাই। আমি নির্বাচিত হই বা না হই, আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা একটি কল্যাণমূলক সমাজ গড়তে চাই। এসময় যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, চাঁদপুর জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের এপিপি জামায়াত নেতা অ্যাডভোকেট আবদুল কাদের খান।

জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা সেক্রেটারি মুহাম্মদ জুবাইর হোসাইন খানের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ মাসুদুর রহমান, ইসলামী ছাত্রশিবির সরকারি কলেজের অফিস সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাবেক শিবির নেতা মতিউর রহমান আফনান, ৬নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ ইব্রাহিম খলিল, শিক্ষাবিদ ও সমাজসেবক মোঃ মোস্তফা, মোঃ মিজানুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মানবিক সহায়তার অংশ হিসেবে সংগঠনটির স্থানীয় নেতৃবৃন্দের তত্ত্বাবধানে ঘরটি নির্মাণ করে ওই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ঘরে বসবাস করা পরিবারটি নতুন ঘর পেয়ে স্বস্তি প্রকাশ করে।

ঘরপ্রাপ্ত ওই মা আবেগাপ্লুত হয়ে বলেন,আমার থাকার মতো কোনো ভালো ঘর ছিল না। আজ নতুন ঘর পেয়ে আমি খুব খুশি। যারা আমাকে এই ঘরটি দিয়েছেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন।

এ সময় উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন