চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক পাশে খাজুরিয়া খাজা ফিলিং স্টেশনে’ জ্বালানি তেলের জন্য গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা ও উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সোমবার দুপুর থেকেই তেলের জন্য অপেক্ষমাণ যানবাহনের সারি প্রায় ৩ কিলোমিটার ছাড়িয়ে যায়। তবে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পর কাঙ্ক্ষিত তেল সংগ্রহ করতে পেরে অনেক গ্রাহকই সন্তোষ প্রকাশ করেছেন।
সরেজমিনে দেখা যায়, খাজুরিয়া খাজা ফিলিং স্টেশনের সামনে থেকে শুরু করে সড়কের দক্ষিণ মোটরসাইকেল দীর্ঘ লাইন তৈরি হয়। তেলের সংকটের আশঙ্কায় লাকসাম,বরুড়া উপজেলা দূর-দূরান্ত থেকে আসা বাইকাররা এখানে ভিড় জমান। দীর্ঘ সময় রোদে পুড়ে এবং যানজটের ভোগান্তি সহ্য করেও লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় চালকদের।
দীর্ঘ ৩ কিলোমিটার লাইনে দাঁড়িয়ে থাকা এক মোটরসাইকেল আরোহী বলেন, অনেক জায়গায় ঘুরে তেল না পেয়ে এখানে এসেছি। লাইনে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত তেল পেয়ে খুব ভালো লাগছে।
ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকলেও সাধ্যমতো গ্রাহকদের সেবা দেওয়ার চেষ্টা করছি ভিড় সামলাতে এবং শৃঙ্খলা বজায় রাখতে তাদের হিমশিম খেতে হলেও পর্যাপ্ত তেল সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহায়তায় বাইকারদের তেল দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে।

আবু সাঈদ, কচুয়া