প্রকাশের সময়: সোমবার, ৩০ মার্চ, ২০২৬ । ৭:৪৫ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

আশরাফপুর ৭নং ওয়ার্ডে গণসংযোগে ব্যস্ত মেম্বার পদপ্রার্থী মামুন গাজী

আবু সাঈদ, কচুয়া

আসন্ন কচুয়া উপজেলার আশরাফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৭নং ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বার) পদে আলোচনায় রয়েছেন তরুণ সমাজসেবক মামুন গাজী। ইতোমধ্যে তিনি নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ শুরু করেছেন এবং সাধারণ মানুষের দোয়া ও সমর্থন কামনা করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মামুন গাজী দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক কার্যক্রমে যুক্ত রয়েছেন। ব্যক্তিগত উদ্যোগে মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো এবং তরুণদের সংগঠিত করার মাধ্যমে তিনি ইতোমধ্যেই এলাকায় একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করেছেন।

রাজনৈতিক পরিচয়েও তিনি পরিচিত মুখ। বর্তমানে তিনি আশরাফপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতার কারণে তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে বলে জানান স্থানীয়রা।

গণসংযোগকালে মামুন গাজী বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হলে ৭নং ওয়ার্ডকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই।”

এদিকে, স্থানীয় বাসিন্দারা জানান, মামুন গাজী একজন ভদ্র, নম্র ও সৎ ব্যক্তি। তিনি সবসময় মানুষের পাশে থাকেন। তাই আসন্ন নির্বাচনে তাকে মেম্বার হিসেবে দেখতে চান তারা।

নির্বাচন ঘিরে এলাকায় ইতোমধ্যেই সরগরম পরিবেশ বিরাজ করছে। প্রার্থীদের প্রচারণায় জমে উঠেছে পুরো ৭নং ওয়ার্ড।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন