প্রকাশের সময়: সোমবার, ৩০ মার্চ, ২০২৬ । ৮:৪৮ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামীসহ আটক ৪

মোঃ মাসুদ রানা
শাহরাস্তি মডেল থানা পুলিশ পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এবং একটি মামলার পরোয়ানাভুক্ত আসামীসহ মোট ৪ জনকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রবিবার (২৯ মার্চ ২০২৬) উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের বরুই পুকুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন।
এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— কামরুজ্জামানের পুত্র সামসুজ্জামান (৩০) ও আব্দুর রবের পুত্র মোঃ আকাশ (২৩)। তাদের কাছ থেকে যথাক্রমে ১৫ পিচ ও ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-২৯, জিআর নং-৬৮, তারিখ ২৯ মার্চ ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৩৬(১) এর ১০(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে, শনিবার (২৮ মার্চ ২০২৬) পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাশে বটগাছ সংলগ্ন এলাকায় পৃথক আরেকটি অভিযানে মৃত খালেকের পুত্র মোঃ দ্বীন ইসলাম (২৪)-কে ৭৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এ ঘটনায় এফআইআর নং-২৮, জিআর নং-৬৭, তারিখ ২৯ মার্চ ২০২৬, একই আইনের ধারা ৩৬(১) এর ১০(ক) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
এছাড়াও, একই দিনে জিআর-১১৮/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামী মোঃ আকাশ (২৩)-কে চিতোষী এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, “মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতারেও পুলিশ তৎপর রয়েছে।
গ্রেফতারকৃত সকল আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া সম্পন্ন করা  হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন