প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১ । ১:০৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মৈশাদীতে নৌকা প্রতীকে আমানতের ভোট চাইলেন নুরুল ইসলাম পাটওয়ারী

অনলাইন ডেস্ক
সজীব খান : আসন্ন চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী মোঃ নুরুল ইসলাম পাটওয়ারীর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) বিকাল ৪টায় হামানকর্দ্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ লিটন সরকারের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মৃধার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।
তিনি তার বক্তব্যে বলেন, নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক। বর্তমান সরকারের এ উন্নয়ন সকলের জন্য। আওয়ামী লীগের উন্নয়ন বিভিন্ন দলের মানুষরাও ভোগ করছে। এ ইউনিয়নে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনারা নৌকার প্রার্থীকে জয়যুক্ত করুন। আপনার নৌকার প্রার্থী নুরুল ইসলাম পাটওয়ারীকে নির্বাচিত করলে চাঁদপুর পৌরসভার সাথে মৈশাদীর সড়ক যোগাযোগ ব্যবস্থা সহজ করে দিবো। বঙ্গবন্ধু সড়কটি সরাসরি মৈশাদীর সাথে সংযুক্ত করা হবে। তিনি আরো বলেন, মেম্বার কে হবেন সেটা জানার বিষয় না। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া নৌকা প্রতীকের প্রার্থীর জন্য কাজ করবেন। আপনারা আগামী ১১ তারিখের নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে মৈশাদীর উন্নয়ন কর্মকান্ড আরো বৃদ্ধি হোক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য গবেষণা উপ কমিটির সদস্য মোঃ রাকিব উদ্দিন জুয়েল ঢালী, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ সভাপতি মোঃ লিটন হোসেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহালম মিয়াজী, সহ সভাপতি মোঃ শফিক খান, বোরহান উদ্দিন বেপারী, সাইদুল ইসলাম গাজী, স্বপন দত্ত, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ আজাদ খান, যুগ্ম আহবায়ক মনির উদ্দিন বিদ্যুৎ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ তারেক খান। এসময় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আ’লীগ, যুবলীগ, মহিলা আ’লীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন