প্রকাশের সময়: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ । ২:৫২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বাবর আর নেই

অনলাইন ডেস্ক

চাঁদপুর জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও শহরের পুরাণবাজারের বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন মো.বাবর কিডনিজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (৫ এপ্রিল) সকাল ১১টার সময় চাঁদপুর ফেমাস হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।

তিনি স্ত্রী, ২ ছেলে, ভাই বোন, মামাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, রাজনৈতিক সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

সালাউদ্দিন মোঃ বাবর চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালকসহ সামাজিক বিভিন্ন সংগঠনের সাথে জড়িত এবং ঈগল মার্কা সরিষার তৈরি লাকি অয়েল মিলের মালিক। তিনি ছিলেন চাঁদপুর শিল্প ও বণিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি রফিউদ্দিন সোনা আখন্দের মেয়ের ঘরের নাতি এবং জনতা সল্ট ও জনতা ফুড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদের খালাতো ভাই।

তার অকাল মৃত্যুতে চাঁদপুরের ব্যবসায়ী ও রাজনৈতিক অঙ্গন সহ বিভিন্ন মহল গভীরভাবে শোকাহত।

এদিকে, সালাউদ্দিন মোহাম্মদ বাবর এর মৃত্যুতে বিকাল তিনটা পর্যন্ত পুরান বাজারের ব্যবসা প্রতিষ্ঠান আধাবেলা বন্ধ রাখার শোক কর্মসূচি পালন করেছে ব্যাবসায়ীরা।

মরহুমের জানাজার নামাজ বাদ আসর বা বাদ মাগরিব এই সময়ের মধ্যে পুরান বাজার ঐতিহাসিক জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। পারিবারিকভাবে জানাযার নামাজের সময়সূচী শহরে মাইকিং করে জানিয়ে দেওয়া হবে বলে মরহুম সালাউদ্দিন মুহাম্মদ বাবর এর মেঝো মামা কাশেম আখন্দ জানিয়েছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন