প্রকাশের সময়: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ । ৭:৪৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

সাইদ হোসেন অপু চৌধুরী

চাঁদপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটির আয়োজনে ছিল জেলা প্রশাসন চাঁদপুর, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আহমেদ জিয়াউর রহমান।

তিনি বলেন, নিয়মিত খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে এবং যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। ক্রীড়াচর্চার মাধ্যমে একটি শৃঙ্খলাবদ্ধ ও সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব। তিনি আরও বলেন, চাঁদপুরে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে জেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)- মোঃ এরশাদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)- নাদিরা নূর, জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সাবেক সদস্য- সুভাষ চন্দ্র রায় ও তমাল কুমার ঘোষ, চাঁদপুর জেলা ক্রীড়া অফিসার- আফাজ উদ্দীন।

ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা ও খেলোয়াড় এডভোকেট নুরুল আমিন খান আকাশ, ক্রীড়া সংগঠক- ফারুক হোসেন মৃধা, ক্রিকেট জেলা কোচ ও চট্টগ্রাম বিভাগীয় সহকারী ডিভিশন কোচ সৈয়দ শামীম আক্তার ফারুকী, সাবেক খেলোয়াড় ও চাঁদপুর সোনালী অতীত ফুটবল একাডেমির কোচ আনোয়ার হোসেন মানিক ও জাহাঙ্গীর পাটোয়ারী, সাবেক ক্রিকেটার আনোয়ার মাঝি ও সোলেমান, ক্রীড়া সাংবাদিক এডভোকেট ইয়াসিন আরাফাত ইকরাম, চাঁদপুর জেলা সাঁতার কোচ মোঃ সানাউল্লাহ, ক্লিন চাঁদপুর ক্রিকেট একাডেমির হেড কোচ পলাশ কুমার সোমসহ বিভিন্ন ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালিতে বিভিন্ন ক্রীড়া সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন এবং আলোচনা সভায় ক্রীড়ার উন্নয়ন ও প্রসারে বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন