প্রকাশের সময়: শনিবার, ৫ মার্চ, ২০২২ । ৫:১১ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তির সুয়াপাড়া জিকে উবি’র অভিবাভক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

অনলাইন ডেস্ক

নোমান হোসেন আখন্দ : শাহরাস্তির ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সুয়াপাড়া জিকে উচ্চ বিদ্যালয়ের অভিবাভক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে।

৫ মার্চ শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সুষ্ঠ শান্তিপূর্ন ও আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে এ ভোটগ্রহন সম্পন্ন হয়। নির্বাচনে ৪ টি পদের বিপরীতে ৮ জন প্রার্থী প্রতিদ্ধন্ধিতায় অংশ নেয়। এতে মীর শের মোহাম্মদ ২ শত ৮১ ভোট পেয়ে প্রথম, শফিকুর রহমান ২ শত ২ ভোট পেয়ে দ্বিতীয়, মো: জাকির হোসেন নয়ন ১ শত ৭৫ ভোট পেয়ে তৃতীয়, ও মো: কবির হোসেন ১ শত ৫৬ ভোট পেয়ে চতুর্থ অভিবাভক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী প্রোগ্রামার মো: শাহজাহান।

সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আক্তার হোসেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন