প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ । ৮:৩৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত, শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রদর্শনীতে প্রাণচাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মেলার আয়োজন করা হয়।

মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে তাদের উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিনির্ভর কাজ উপস্থাপন করে। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নতুন ধারণায় মেলায় প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিকুর রহমান এবং সহকারী শিক্ষা অফিসার সু নির্মল দেউড়ীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি চর্চা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে সহায়ক হবে।

অনুষ্ঠানের শেষে মেলায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন