প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ । ৯:০১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলবে লিটল স্কলার্স হাইস্কুল প্রিমিয়ারলীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

মোজাম্মেল প্রধান হাসিব
মতলব দক্ষিণ উপজেলার ডে-কেয়ার উচ্চ বিদ্যালয় লিটল স্কলার্স হাইস্কুলের প্রিমিয়াম লীগ-২০২৬ এর দ্বিতীয় ক্রিকেট টূর্নামেন্টের ফাইনাল খেলা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা-আনন্দ উল্লাসের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) লিটল স্কলার্স হাইস্কুল মাঠে সিজন-২ এর ২য় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
টূর্নামেন্টের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম প্রধানীয়া। বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন চন্দ্র সাহা, আল-আমিন ভূঁইয়া, মাওলানা আবু বরক সিদ্দিক, তাহমিনা আক্তার, মাইন উদ্দিন মিয়াজী, জান্নাতুল ফেরদৌসী, মো. জয়নাল,আব্দুল্লাহ আল মামুন, প্রবীর সাহা, মো. আরিফুল ইসলাম প্রমুখ। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার ক্রিকেটপ্রেমী দর্শক খেলা উপভোগ করেন।
ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করতে নেমে এলএসএইচএস টাইগার নির্ধারিত ১০ ওভারে ৩৯ রান করে। জবাবে এলএসএইচএস টাইটান ৭ ওভারে ৩ উইকেটের বিনিময়ে  ৪০ রান করে জয় লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ চ্যাম্পিয়ান দল এলএসএইচএস টাইটান ও রানার্সআপ দল এলএসএইচএস দলের হাতে পুরস্কার তুলে দেন এবং প্রত্যাক খেলোয়াড়দের ক্রেস্ট উপহার প্রদান করেন।
অনুষ্ঠানের সভাপতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম প্রধানীয়া বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রয়োজনীয়তা অনেক। মাদক থেকে দুরে রাখতে ও শরীর মনকে সুস্থ রাখতে খেলাধুলার কোন বিকল্প নাই। সুস্থ জাতি গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। বর্তমানে বাংলাদেশে ক্রীড়াঙ্গনে যতো প্রতিভাধর ক্রিকেটার আছেন প্রায় সবাই গ্রাম-গঞ্জে থেকে বেরিয়ে এসেছেন। গ্রাম-গঞ্জে যতো বেশি বিভিন্ন ধরনের টুর্নামেন্ট হবে ততোই ভালো ভালো প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসবে। এই স্কুলের আন্ত:টুর্নামেন্টকে সফল করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন