প্রকাশের সময়: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ । ৮:০৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বাংলা ভাষার পাশাপাশি বিদেশী ভাষাও শিখতে হবে : জেলা পরিষদ প্রশাসক সলিম উল্লাহ সেলিম

নিজস্ব প্রতিনিধি
বৃক্ষরোপণ, বর্ণাঢ্য কুচকাওয়াজ ও প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে চাঁদপুর বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৯টায় কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) শেখ ফরিদ আহমেদ মানিকের অনুপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক একেএম সলিম উল্লাহ সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,আমি নিজেকে প্রধান অতিথি মনে করি না। আজ যারা কুচকাওয়াজ ও প্যারেডে অংশ নিয়েছে, তাদের কাতারে থাকতে পারলে আমার সবচেয়ে বেশি ভালো লাগতো। তিনি আরও বলেন, বাবুরহাট উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ—এর সুনাম ধরে রাখতে শিক্ষার্থীদের আন্তরিক হতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি, মাননীয় প্রধানমন্রী তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করে বলেন, বাংলা ভাষার পাশাপাশি অন্তত আরও একটি বিদেশী ভাষায় দক্ষতা অর্জন করা জরুরি। এতে করে বিদেশে দক্ষ জনশক্তি হিসেবে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। তিনি দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ গড়ার প্রত্যয় তুলে ধরে শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশের সম্পদ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
এসময় তিনি চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের কুচকাওয়াজের ভূয়সী প্রশংসা করেন। পরে তিনি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী এবং চাঁদপুর  জেলা জজকোর্টের (পিপি) কোহিনুর বেগম।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন,বাবুরহাট কলেজ এ এলাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। চাঁদপুর-৩  আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক এর নেতৃত্বে চাঁদপুরের উন্নয়ন কর্মকান্ড এগিয়ে যাবে।এ কলেজসহ অন্যান্য প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নসহ অন্যান্য সমস্যা সমাধান করা হবে। আমরা চাই শিক্ষাথীরা ভালোভাবে লেখাপড়া করে এদেশ গড়বে।ভালো মানুষ হবে।এ প্রতিষ্ঠানের সম্পত্তি উদ্ধারে সহযোগিতা করা হবে।
শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে যেকোনো প্রয়োজনে চাঁদপুর প্রেসক্লাব সবসময় পাশে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন আহমেদ রাসেল, ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন হোসেন মজুমদার লিটন, ১৪ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ফরহাদ মালসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি নাজমুন নাহার এর পরিবর্তে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাহবুব আলম এবং গীতা পাঠ করেন ত্রিনয়না দেবনাথ।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি শিক্ষার্থীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং কলেজ মাঠে বৃক্ষরোপণ করেন। পরে বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। দিনব্যাপী আয়োজনে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা উপস্থিত সবার মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।
সবশেষে, বিজয়ী প্রতিযোগী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ আগত অতিথিবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন