প্রকাশের সময়: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ । ১০:৩০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মেহের ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের সভায় প্রয়াত জিএস জিয়াউদ্দিন বাদলের স্মরণে শোকসভা

মোঃ মাসুদ রানা
মেহের ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের নব্বইতম অধিবেশনে প্রয়াত জিএস এটিএম জিয়াউদ্দিন বাদলের স্মৃতিচারণ ও শোক প্রস্তাব গৃহীত হয়েছে।
শুক্রবার সকালে ১০ এপ্রিল  কলেজের সভা কক্ষে আয়োজিত এ সভায় কলেজ সংসদের সাবেক এই জিএসের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।
কলেজ অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় এবং পরিচালনা পর্ষদের সভাপতি আবু ইউসুফ পাটওয়ারী রুপনের সভাপতিত্বে সভার কার্যক্রম সম্পন্ন হয়। সভার শুরুতে প্রয়াত জিএস এটিএম জিয়াউদ্দিন বাদলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি ও কলেজ দাতা সদস্য আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া, বিদ্যুৎসাহী সদস্য হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ যদু চন্দ্র শীল, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ ইকবাল হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট শাহেদুল হক মজুমদার সোহেল এবং প্রভাষক সুফিয়া বেগম।
অভিভাবক সদস্য হিসেবে উপস্থিত ছিলেন গাজী কবির, কাউন্সিলর আবুল কাশেম ও জাকির হোসেন। শিক্ষক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন আহসান উল্লাহ ও ফারজানা আক্তার।
সভাপতির বক্তব্যে আবু ইউসুফ পাটওয়ারী রুপন বলেন, প্রয়াত জিএস এটিএম জিয়াউদ্দিন বাদল ছিলেন এই কলেজের এক গর্বিত সন্তান। তাঁর অকাল মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর স্মৃতিকে ধরে রাখতে কলেজ পরিবার সবসময় সচেষ্ট থাকবে।তিনি আরও বলেন, কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতির জন্য পরিচালনা পর্ষদ সর্বাত্মক সহযোগিতা করবে। আজকের সভায় উত্থাপিত প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
অন্যদিকে কলেজ অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান বলেন, আমাদের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পরিচালনা পর্ষদের সহযোগিতা থাকলে মেহের ডিগ্রী কলেজকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, “শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টা ও অভিভাবকদের সহযোগিতায় আমরা শিক্ষার মান আরও উন্নত করতে পারবো বলে আশা করছি।সভায় কলেজের শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতি সকল বিষয় শুনে পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন