প্রকাশের সময়: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ । ১১:৫৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ডিআইজির আকস্মিক হাজীগঞ্জ থানা পরিদর্শন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঘুরে দেখলেন

সাইফুল ইসলাম সিফাত

চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মনিরুজ্জামান চাঁদপুর জেলা সফরের অংশ হিসেবে হাজীগঞ্জ থানা আকস্মিক পরিদর্শন করেছেন। শুক্রবার বিকেলে তিনি থানার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং দায়িত্বরত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এর আগে সকাল ১০টার দিকে ডিআইজি চাঁদপুর জেলা সার্কিট হাউজে পৌঁছালে পুলিশ সুপার মো. রবিউল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

পরে বেলা ১১টার দিকে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে পুলিশ সুপার মো. রবিউল হাসানের সভাপতিত্বে এক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডিআইজি মনিরুজ্জামান। সভা শেষে তিনি পুলিশ লাইন্সের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন।

দুপুরে পুলিশ সদস্যদের সঙ্গে জুমার নামাজ আদায় ও মধ্যাহ্নভোজে অংশ নেন তিনি।

বিকেল আড়াইটার দিকে ডিআইজি পুলিশ সুপারের কার্যালয় ও জেলা বিশেষ শাখা (ডিএসবি) পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

এরপর বিকেল ৪টার দিকে হাজীগঞ্জ থানা আকস্মিক পরিদর্শনকালে তিনি থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, তদন্ত কার্যক্রম এবং সেবা প্রদান প্রক্রিয়া সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আরও পেশাদার ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।

জেলা পুলিশ সূত্র জানায়, ডিআইজির এ পরিদর্শনের মাধ্যমে চাঁদপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করা হয়েছে। এ ধরনের তদারকি পুলিশি কার্যক্রমে গতি সঞ্চার ও সেবার মানোন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন