প্রকাশের সময়: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ । ৯:৩৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ঋনের বোঝা সইতে না পেরে যুবকের আত্মহত্যা

এস. এম ইকবাল
চাঁদপুরের ফরিদগঞ্জে ঋণের বোঝা সহ্য করতে না পেরে দুই সন্তানের জনক মো. মিজানুর রহমান (২৮) নামে এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছেন।
শনিবার (১১ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামের পণ্ডিত বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান ওই এলাকার মৃত মোস্তফা কামালের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মিজানুর রহমান ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন। আর্থিক সংকট ও বিভিন্ন কারণে তিনি ঋণের চাপে জর্জরিত হয়ে পড়েন। এরই ধারাবাহিকতায় শনিবার ভোরে সবার অগোচরে তিনি কীটনাশক পান করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই মাহবুবুর রহমান বলেন, “আমার ভাই দীর্ঘদিন ধরে ঋণের চাপে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। আজ সকালে কাউকে কিছু না জানিয়ে কীটনাশক খেয়ে ফেলে।”
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন