প্রকাশের সময়: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ । ৯:৩৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়া কাদলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হক, সম্পাদক পলাশ ও কোষাধ্যক্ষ রাজু

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া
উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে কচুয়া উপজেলার কাদলা  বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে অত্যন্ত শান্তি শৃঙ্খলা এবং স্বতঃস্ফূর্তভাবে সকল ব্যবসায়ীর অংশগ্রহণে নির্বাচন  অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ২২৬ ভোটারদের মধ্যে ভোট কাস্টিং হয় ১২৪ টি ভোট।
বাজারে এই সর্বপ্রথম স্বচ্ছতা ও নিরপেক্ষতা এই ব্যতিক্রমী  নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া অনুযায়ী নির্বাচনে সার্বিক দিকনির্দেশনা দেন  উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপন।
বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি পদে ২জন অংশগ্রহণ করেন।  সভাপতি পদে আপেল প্রতীকে ৯১ ভোট পেয়ে আব্দুল হক তপাদার নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাইফুল ইসলাম কিরণ আনারস প্রতীকে ৩৩ ভোট পান।
সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে  হাঁস প্রতীকে ৫৩ ভোট পেয়ে আব্দুর রহমান পলাশ নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোরগ মার্কা ৩৬ ভোট পান ।
কোষাধ্যক্ষ পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন তার মধ্যে টেবিল প্রতীকের প্রার্থী আব্দুর রাজ্জাক রাজু ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ব‌ই প্রতীকের প্রার্থী ৪২ ভোট পান।
নির্বাচনে বেসরকারি ফলাফল ঘোষণা করেন, নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মাওলানা আবু তাহের।
নির্বাচনে প্রিসাইডিং অফিসার ফারুক হোসেন বিএসসি, সহকারী প্রিসাইডিং আবুল মাস্টার দায়িত্ব পালন করেন। নির্বাচনের সার্বিক পরিচালনা ক্ষেত্রে  বিএনপি নেতা ও বিশিষ্ট সমাজসেবক খোরশেদ আলম মজুমদার, বশির উল্লাহ রোকন, ইয়াছিন মজুমদার, রাসেল পাটোয়ারী,আব্দুর রহিম সরকার, আব্দুল সাত্তার মজুমদার সহ আরো অনেকে সহযোগিতা করেন।
নির্বাচন ও ভোটের ফলাফল শেষে বিজয়ী প্রার্থীরা সকল সদস্য ও পরাজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নিয়ে একসঙ্গে কাজ করার কথা বলেন। ভোটার এবং সংশ্লিষ্টদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান এবং  বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণে এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন