প্রকাশের সময়: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ । ৯:৪৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলবের মাটিতে কাউকে ছাড় দেয়া হবে না : ড. জালাল উদ্দিন এমপি

মনিরুল ইসলাম মনির
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর  মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে   মতলবের মাটিতে কাউকে ছাড় দেয়া হবে না
শনিবার (১১ এপ্রিল) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ব্রাহ্মণচক গ্রামে মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. জালাল উদ্দিন বলেন, আমি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করবো না।
তিনি আরও বলেন, এই মতলবে কোনো মাদক ও সন্ত্রাসের ঠাঁই হবে না। মতলববাসীর সহযোগিতায় আমরা এ অঞ্চলকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করবো।
উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আমি জাতীয় সংসদে চাঁদপুর-২ আসনের উন্নয়নের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছি। মতলববাসীর দীর্ঘদিনের স্বপ্ন মতলব-গজারিয়া ঝুলন্ত সেতু বাস্তবায়নের বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করেছি। এছাড়া এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিষয়েও কাজ করছি।
ড. জালাল উদ্দিন আরও বলেন, ধনাগোদা নদীর ওপর কচুরিপানা জমাট বেঁধে থাকায় লঞ্চসহ বিভিন্ন নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। এ সমস্যা নিরসনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খানের সভাপতিত্বে বিএনপির ক্রিয়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান ইমুর সঞ্চালনায় এ সময় চাঁদপুর জেলা বিএনপির সদস্য মো. আলমগীর সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল হক জিতু,  সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন এবং জেলা যুবদলের সহ-সভাপতি খাইরুল হাসান বেনু সহ বিভিন্ন পর্যায়ের নেতা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা অ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নানের রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন