প্রকাশের সময়: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ । ১০:২০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মাজিদ ট্রাভেলসের চাঁদপুরে হজ্জ প্রশিক্ষণ ২০২৬ সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি

মাজিদ ট্রাভেলস ইন্টারন্যাশনাল লি. এর আয়োজনে চাঁদপুর প্রেসক্লাবের (২য় তলা) এলিট চাইনিজ রেস্টুরেন্টে গতকাল শনিবার (১১ এপ্রিল ২০২৬) দিনব্যাপী হজ্জ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

আলহাজ্ব মাওলানা আহমাদুল্লাহ চাঁদপুরীর পরিচালনায় প্রশিক্ষণ প্রদান করেন চাঁদপুর বড় স্টেশন জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মুফতি সিরাজুল ইসলাম, চেয়ারম্যান ঘাট জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা সাইফুদ্দিন খন্দকার, শাহী জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা আব্দুল্লাহ সাহেব।

দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা লিয়াক হোসাইন।

এ সময় আরো বক্তব্য রাখেন (হজ্জ গাইডার)চাঁদপুর করিম পাটোয়ারী বাড়ি জামে মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব মাওলানা আব্দুস সালাম, (হজ্জ গাইডার) মো : নূরুন্নবী, মাজিদ ট্রাভেলস ইন্টারন্যাশনালের ম্যানেজার ও (গ্রুপ লিডার হজ্জ) মোঃ মামুনুর রশিদ (নেয়ামত উল্লাহ)।

এ সময় ৫০ জনের অধিক হাজী (আল্লাহর ঘরের মেহমান) হজ প্রশিক্ষণ গ্রহণ করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন