বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশ ও দেশের বাইরে বসবাসরত বাঙালি জাতি, ধর্ম ও বর্ণের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক এবং সামাজিক সংগঠন মহামায়া ক্রীড়া চক্র ও মহামায়া বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সদস্য বিশিষ্ট সমাজসেবক আফসার ইয়ামিন রনি।
তিনি তার শুভেচ্ছা বার্তায় বলেন, বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। নতুন বছরের আগমনে সকল ভেদাভেদ ভুলে ঐক্য, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলার আহ্বান জানাই।
নববর্ষের এই শুভক্ষণে তিনি চাঁদপুর সহ মহামায়া বাসীর শান্তি, সম্প্রীতি, সুখ ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি বাংলা সংস্কৃতির বিকাশ ও সৃজনশীল কর্মকাণ্ডের প্রসারে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান।
তিনি আশা প্রকাশ করেন, নতুন বছর সবার জীবনে বয়ে আনবে আনন্দ, সাফল্য ও কল্যাণের বার্তা। শেষে তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

নিজস্ব প্রতিনিধি