প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ । ৯:২৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আদালত চত্বরে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে বর্ষবরণ পালন 

নিজস্ব প্রতিনিধি

প্রথমবারের মতো চাঁদপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে আদালত চত্বরে পালন হলো বর্ষবরণ অনুষ্ঠান ১৪৩৩।

মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬  সকালে বর্ষবরণ উপলক্ষে সমিতির পক্ষ থেকে র‍্যালী, পান্তা সহ বিভিন্ন খাবার আয়োজন,  জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মাঠেই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । সহযোগিতায় ছিল ক্লিন চাঁদপুর। রেলিটি আদালত চত্বর এলাকা থেকে শুরু হয়ে চেয়ারম্যান ঘাট এলাকা পরিদর্শন হিসেবে পুনরায় আদালতের সামনে এসে শেষ হয়।

অনুষ্ঠানের শুরুতেই চাঁদপুর  মঞ্চে শিল্পীদের নৃত্যের মাধ্যমে দিনটির কার্যক্রম শুরু করা হয়। শুরুতেই বক্তব রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামছুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন ফয়সাল,  উৎসব কমিটির আহবায়ক অ্যাড. কাজী খায়রুল হাসান জুমন ও সদস্য সচিব ক্লীন  চাঁদপুরের প্রতিষ্ঠাতা অ্যাড. নুরুল আমিন খান আকাশ।

বর্ষবরন  উপলক্ষে জেলা আইনজীবী সমিতির পরিবারের সদস্যরা তারা বিভিন্ন সাজেও ড্রেস পড়ে   আদালত চত্বরে আসেন।  আইনজীবীরা  পরিবারে সদস্যরা   কবিতা আবৃতি, গান এবং ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।  মনমুগ্ধকর সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন চাঁদপুরের শিল্পীরা।

সকাল থেকে দুপুর পর্যন্ত বর্ষবরণ  অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক,  সিনিয়র আইনজীবী সহ অতিথিরা ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন