প্রকাশের সময়: রবিবার, ৬ মার্চ, ২০২২ । ১১:০৫ এম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে ফসলের মাঠ থেকে বাড়ি ফেরা হলোনা দিনমজুর বিল্লালের

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিনিধি : হাজীগঞ্জ উপজেলার ১০ নং গন্ধব্যপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে ফসলের মাঠ থেকে দিনমজুর বিল্লাল হোসেন ভূঁইয়ার (৫৫) মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার মাগরিবের নামাজের পর তার মৃতদেহ ফসলী মাঠে দেখতে পায় স্থানীয়রা।

মৃত বিল্লাল হোসেন ছেলে আকবর হোসেন ভূঁইয়া জানান, একই ইউনিয়নের ডাটরা শিবপুর গ্রামে নিকট আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। সন্ধ্যার পরে বাড়ি ফেরার কথা ছিল। সন্ধ্যার পরেই ইরি-বোরো ইসক্রিমের ম্যানেজার প্রথমে বিল্লাল হোসেন ভূঁইয়ার মৃতদেহটি পাশে পড়ে থাকতে দেখেন।

অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ ও হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ জুবায়ের ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটির সুরতাহাল রিপোর্ট করেন।

মৃত বিল্লাল হোসেন ভূঁইয়ার তিন ছেলে এক মেয়ে রয়েছে।

তার ছেলে মাহফুজ ও আকবর জানান, কারো সাথে কোনো ধরনের বিরোধ ছিল না।

অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বলেন, ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু ও ইউপি সদস্যের উপস্থিতিতে মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের কোন অভিযোগ নেই। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন