প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ । ১২:০৪ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলবে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে মাদ্রাসা শিক্ষার্থী গুরুতর আহত

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের মতলব দক্ষিণে নির্মাণাধীন একটি ভবন থেকে ইট পড়ে লিজা নামে ৮ম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

জানা যায়, উপজেলার চরমুকুন্দি এলাকায় নুরুজ্জামান নামের এক ব্যক্তির ভবনে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা (সেফটি) ছাড়াই নির্মাণকাজ চলছিল। এ সময় মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ উপর থেকে একটি ইট পড়ে লিজার মাথায় আঘাত লাগে।

আহত লিজা মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মতলব হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নিরাপত্তা বিধি না মানার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। তারা এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন