প্রকাশের সময়: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ । ৭:৫৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

এসএসসি-দাখিলে চাঁদপুরের ৭৪ কেন্দ্রে ৩০ হাজার ৭শ ৪৬ পরীক্ষার্থী অংশ নেবে

অনলাইন ডেস্ক

চাঁদপুরের সকল উপজেলা সদরের ৭৪ কেন্দ্রে এসএসসি-সমমান পরীক্ষায় ৩০ হাজার ৭শ ৪৬ পরীক্ষার্থী এবার অংশগ্রহণ করবে। চাঁদপুরসহ সারাদেশের ন্যায় চাঁদপুরের সকল উপজেলায় আগামি ২১ এপ্রিল এ পরীক্ষা শুরু হচ্ছে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দাখিল ও এসএসসি ভোকেশনাল সমমানের পরীক্ষা শুরু হচ্ছে।

চলতি ২০২৬ শিক্ষাবর্ষে চাঁদপুরে ৮ উপজেলায় ৭৪ টি কেন্দ্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দাখিল ও এসএসসি ভোকেশনাল সমমানের পরীক্ষায় ৩০ হাজার ৭শ ৪৬ জন পরীক্ষার্থী অংশ নেবে।

চাঁদপুরে এসএসসি-সমমানের পরীক্ষার প্রস্তুতিমূলক সভায় ৬ এ প্রিল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুরের মান্যবর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতিত্ব করেন।

জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা থেকে ৬ এপ্রিল এ তথ্য মতে- এ সব পরিসংখ্যান জানা গেছে। চাঁদপুরের ৮ উপজেলায় ৭৭টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩০ হাজার ৭ শ’ ৪৬ জন। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ২১ হাজার ৮ শ ৭ জন ও কেন্দ্র ৪৫ টি এবং দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ১ শ’ ৯১ জন এবং কেন্দ্র ১৯টি ও এসএসসি ভোকেশনাল ১০ টি কেন্দ্রে ১ হাজার ৭ শ’ ৪৮ জন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন