প্রকাশের সময়: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ । ৮:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে সুরধ্বনি একাডেমীর বৈশাখী উৎসব সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি
গান, নৃত্য এবং প্রাণবন্ত আলোচনা সভার মধ্য দিয়ে চাঁদপুরের সুপ্রতিষ্ঠিত সংগীত প্রতিষ্ঠান সুরধ্বনি একাডেমীর বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৭ এপ্রিল বিকেলে চাঁদপুর শহরস্থ মুক্তিযোদ্ধা মার্কেটের  রেড রোজ হলে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
সুরধ্বনি একাডেমীর অধ্যক্ষ অনিতা নন্দীর সভাপতিত্বে যুগ্ম-সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।
তিনি বলেন, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে টিকিয়ে রাখতে হবে। ৫ আগস্টের পরে সাংস্কৃতিক অঙ্গনে যে পরিমাণ প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, সে রকম পরিবেশ যেন আর তৈরি না হয় সে জন্য নিজের মধ্যে সৌহাদ্যপূর্ণ সম্পর্কে বজায় রাখতে হবে। চাঁদপুরের সা্ংস্কৃতিক জগতকে এগিয়ে নিতে হবে।চাঁদপুর-৩  আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ভাই চাঁদপুরের সা্ংস্কৃতিক সংগঠনগুলোকে পাশে থাকার ঘোষনা দিয়েছে।ইতিমধ্যে চাঁদপুর শিল্পকলাকে আধুনিক করতে সরকারের তরফ থেকে বরাদ্দ আনার উদ্যোগ নিয়েছেন। যত ধরনের সহযোগিতা প্রয়োজন তিনি দিবেন।আপনারা এগিয়ে আসুন।  চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সবধরণের সহযোগিতা করবো।
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন একাডেমীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাকির মিয়াজী, বিশিষ্ট চিকিৎসক ও লেখক ডা. মাসুদ হাসান, চাঁদপুর ড্রামার সাধারণ সম্পাদক কেএম মাসুদ, অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি, প্যাপিরাস পাঠাগারের প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন।
সুরধ্বনি একাডেমীর বিভিন্ন পর্যায়ের শিল্পীদের কণ্ঠে সমকালীন এবং হারানো দিনের গানের সুরে সুরে অত্যন্ত আনন্দঘন পরিবেশে শেষ হয় এবারের বৈশাখী উৎসব।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন