প্রকাশের সময়: রবিবার, ৬ মার্চ, ২০২২ । ২:০৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক জয়ের বাবার প্রথম মৃত্যুবার্ষিকী আজ

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিনিধি : জাতীয় দৈনিক আজকের পত্রিকা ও দৈনিক চাঁদপুর প্রবাহের হাজীগঞ্জ প্রতিনিধি ও হাজীগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম জয়ের বাবা মরহুম সুলতান মাহমুদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ সোমবার।

গত বছরের ৭ মার্চ এই দিনে করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ বিভাগে চিকিৎসাধীন অবস্থা শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি দুই ছেলে, তিন মেয়ে স্ত্রীসহ বহু শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। সুলতান মাহমুদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার গ্রামের বাড়ী ফরিদগঞ্জের মনতলা মিজি বাড়ীতে আজ সোমবার মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

তার রুহের মাগফেরাত কামনা করে পরিবারের সদস্যরা সকলের কাছে দোয়া কামনা করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন